দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে সোমবার (১ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।
জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে। এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হতে পারে।
এমএস/